ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
গত কয়েকদিন ধরেই ঢাকার বায়ুমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল, সেখানে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা ৩৮ মিনিটে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম। একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ফলে আগের তুলনায় রাজধানীর বায়ুমানে উন্নতি হওয়ায় দূষিত শহরের তালিকায়ও নিচের দিকে নেমে এসেছে ঢাকা।
এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর, একিউআই স্কোর ২১১। এরপর ১৬৫ ও ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহর।