ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
দেশে প্রতিদিনই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (৬ জুন) রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর সকাল সাড়ে ১০টায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে সভা অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা এবং বিকাল ৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ধ্যা ৭টায় সংসদ সচিবালয়ে আইনবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।