ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন
ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

বিশ্বকাপ প্রস্তুতির উত্তেজনার মাঝেই ইউরোপিয়ান ফুটবলে আবারও আলোচনায় এসেছে এমিলিয়ানো মার্তিনেজের সম্ভাব্য দলবদল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক অ্যাস্টন ভিলা ছেড়ে ইতালির সিরি আ ক্লাব জুভেন্তাসে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

খবরে জানা যায়, জুভেন্তাস তাদের গোলরক্ষক সংকট সমাধানে মার্তিনেজকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। ৩৩ বছর বয়সী এই তারকা বর্তমানে ডান হাতের আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, তবে তার ভবিষ্যৎ ঘিরে ট্রান্সফার বাজারে আলোচনা থেমে নেই।