টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ
টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজের শুরুর ম্যাচে আজ মুখোমুখি দুই দল।

এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে টসে। অজি অধিনায়ক জশ ইংলিস টস জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। যার ফলে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শেষ কদিন ধরে যেন একটু আড়ালেই পড়ে ছিল। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। এদিকে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তুঙ্গে।